চাঁদাবাজ সন্ত্রাসী ও সমাজে বিশৃঙ্খলাকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ডিএমপি সদর দপ্তরে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খুব শিগগির বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করবো। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব।
‘দ্বিতীয়ত যারা সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।’-উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এম.টি রক্সি
৩ মাস আগেভালো উদ্যোগ। তবে লোক দেখানো হলে হবে না। যারা দলের নামে বা দলীয় লোক যেই হোক তাদের আইনের আওতায় আনতে হবে। বিএনপি চাঁদাবাজি দল জামায়াত বলে বলে মুখে ফেনা তুলেছিল নির্বাচনের সময়। তারা কি না আবার গুপ্তভাবে আপনাদের দলে ঢুকেছেন কি না তা খোজা দরকার।