ঢাকার দু’টিসহ দেশের ৬টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী এ রিট করেন। রিটাকারী আইনজীবীরা হলেন-গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ১ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

এম.টি রক্সি
৩ মাস আগেআগের সরকারের অর্থাৎ অন্তবর্তিকালীন সরকার যখন প্রশাসক নিয়োগ দিয়েছিলেন তখন আপনারা কোথায় ছিলেন? ঢাকা দক্ষিণ সিটি নিয়ে এতকিছু হয়েছিল, তখন কোথায় ছিলেন।এক সজিব ভুইয়ার লোক যখন ঢাকা উত্তরর নিয়োগ দিয়েছিল তখন কোথায় ছিলেন। এখন আপনারা রং এমন কেন ?