হরমুজ প্রণালী পেরিয়ে আমিরাতের বন্দরে পৌঁছেছে তেলের খালি ট্যাংকার

হরমুজ প্রণালী পেরিয়ে আমিরাতের বন্দরে পৌঁছেছে তেলের খালি ট্যাংকার

ফন্ট সাইজ:

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হলেও তেলের একটি খালি ট্যাংকার হরমুজ প্রণালী পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের দিকে যাত্রা করেছে। যাতে সেখানে গিয়ে অপরিশোধিত তেল তুলতে পারে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২রা মার্চ হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পর ‘পোলা’ নামের ট্যাংকারটি তার এআইএস ট্র্যাকার বন্ধ করে দেয়। পরে জাহাজটি মঙ্গলবার আবুধাবি উপকূলে আবার শনাক্ত হয়। এমন তথ্য দিয়েছে বিভিন্ন সূত্র ও জাহাজ ট্র্যাকিং ডেটা। বাণিজ্যিক দুইটি সূত্র জানিয়েছে, এই ট্যাংকারটি জেবেল ধান্না বন্দরের দিকে যাচ্ছে। সেখানে এটি আবুধাবি মুরবান ক্রুড তেল তুলবে। পরে তা থাইল্যান্ডে পাঠানো হবে। রয়টার্স জানিয়েছে, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের হুমকির কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় সব নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া এই পরিস্থিতির কারণে কাতার থেকে ইরাক পর্যন্ত বিভিন্ন দেশে জ্বালানি উৎপাদনও বন্ধ করেছে বা কমিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন