ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলছেন, ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড থেকে সর্বশেষ যে সতর্কবার্তা ইসরাইলিদের মোবাইলে পাঠানো হয়েছে তা প্রায় পুরো ইসরাইল জুড়েই পাঠানো হয়েছে। ওই সতর্কবার্তায় সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সতর্কতা মূলত দেশের কেন্দ্র ও উত্তরের এলাকাগুলোতে বেশি ছিল। তবে দক্ষিণের দিকেও তা ছড়িয়ে পড়ে। আমরা এখন যে জায়গায় আছি, রামাল্লাহ, সেখান থেকেও খুব জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো সম্ভবত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফল হতে পারে। তবে মনে হয়েছে যে, এটি একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন করে তোলে। ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিরোধের সময় আকাশে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছে বেথ শেমেশ এলাকায়। এটি জেরুজালেমের পশ্চিমের একটি শহর। দু’দিন আগে এই একই শহরে ক্ষেপণাস্ত্রের টুকরো বা একটি ক্ষেপণাস্ত্র পড়ে ৯ জন ইসরাইলি নিহত হয়। এখন দেখা হবে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করতে পেরেছে কিনা।
ইরানের হামলায় জোরালো বিস্ফোরণ ইসরাইলে
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ১১ঃ৫৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
