সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম কমে ২ লাখ ৬৮ হাজার টাকা হয়েছে। গতকাল যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেঁধে দেয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
সোনার দাম কমলো ভরিতে ৯ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ১১ঃ৩২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
