পূর্ব সতর্কতা ছাড়াই লেবাননের হোটেলে ইসরাইলি বোমা হামলা

পূর্ব সতর্কতা ছাড়াই লেবাননের হোটেলে ইসরাইলি বোমা হামলা

ফন্ট সাইজ:

কোনো রকম পূর্বাভাষ ছাড়াই বৈরুতের কাছে হাজমিয়েহ এলাকায় একটি হোটেলে হামলা চালিয়েছে ইসরাইলি হামলা হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। তারা বলেছে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের জানালা ও দেয়াল উড়ে গেছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। কয়েক ঘণ্টায় ইসরাইলি বাহিনী হাজমিয়েহ ও বাবদা সীমান্ত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এই দুটি এলাকা বৃহত্তর বৈরুত অঞ্চলের অংশ। এই হামলা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়েছে। যা ইঙ্গিত দেয় যে, হত্যার উদ্দেশেই এই হামলা করা হয়েছে। হামলার লক্ষ্য ছিল কমফোর্ট হোটেল। হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরাইলি সামরিক বাহিনীও এখনো স্পষ্ট করে বলেনি কাকে বা কী লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এছাড়া দেশটির বিভিন্ন জায়গায় রাতভর হামলা হয়েছে। এর মধ্যে আরামুন এলাকায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। দক্ষিণের একটি গ্রাম সাদিয়াথ এলাকাতেও হামলা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর বালবেকেও একটি হামলা হয়েছে, যা সিরিয়ার সীমান্তের কাছাকাছি। সেখানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা করা হয়। এই হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন