মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সাইপ্রাসে ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারকে নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটি ছেড়ে যায়ার অনুমতি দেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা সতর্কতায় সাইপ্রাসের জন্য হালনাগাদ ভ্রমণ সতর্কতা জারি করে এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
মঙ্গলবার শুরুতে মন্ত্রণালয় আরও জানায় যে- তারা জর্ডান, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জন্যও নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার বা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, এরই মধ্যে দুবাইয়ে মার্কিন কন্স্যুলেটে এবং ইরাকের রাজধানী বাগদাতে মার্কিন ঘাঁটি ভিক্টোরিয়ায় হামলা হয়েছে। তার মধ্যে দুবাই কন্সুলেটে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
