মধ্যপ্রাচ্যে ইরান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে

উপসাগরীয় নেতাদের মোদি

মধ্যপ্রাচ্যে ইরান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের সংঘাতের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ওমান, কুয়েত ও কাতারের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা করেছেন। মোদি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারিক, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-সাবাহ’র সঙ্গে কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন আনাদোলু।

এতে বলা হয়, পৃথক পৃথক ফোনালাপে নেতারা শনিবার থেকে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত কমপক্ষে ৭৮৬ জন নিহত হন। এর মধ্যে স্কুলশিশুরাও আছে। মোদি জানান, তিনি এই তিন দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা করেছেন। নেতারা এ বিষয়েও একমত হন যে, পরিস্থিতি শান্ত করতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার প্রয়োজন।

মোদি বলেন, কুয়েতের নেতার সঙ্গে আলোচনায় তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এর আগে মোদি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গেও একই ধরনের আলোচনা করেন। সপ্তাহান্তের বিমান হামলায় ইরানের সামরিক কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তারাও নিহত হন। এর প্রতিক্রিয়ায় তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলায় কমপক্ষে ছয়জন মার্কিন সেনাসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছে।

Sukur ulla

৩ মাস আগে

এই দেকেন।ফাঠায় এখন মুক কুলছে।কতবড় আন্তর্জাতিক ছিঠার

Aminur Rahman

৩ মাস আগে

Juta diye deoa uchit shala ke.

মন্তব্য করুন