মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এখনও পর্যন্ত ভারতীয় বিমান সংস্থাগুলোর ১,২২১টি এবং বিদেশি বিমান সংস্থাগুলোর ৩৮৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের বিমান মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ভারত পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে।
তবে ভারতের বিমান মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আটকে পড়াদের ফিরিয়ে আনতে এবং তাদের চলাচল সহজ করতে বুধবার ৫৮টি ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
বিমান মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৮শে ফেব্রুয়ারি থেকে ভারতীয় বিমান সংস্থাগুলো ১০৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। গত তিন দিনে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ১,১১৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সমস্ত বিমান সংস্থাগুলোকে যাত্রীদের সাথে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখার এবং ফেরত, পুনঃনির্ধারণ এবং যাত্রী সহায়তা সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়গুলো মেনে চলা নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিমান মন্ত্রণালয় নিরাপদ ও পরিষেবা সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের সুবিধার্থে বিমান সংস্থা, বিমানবন্দর অপারেটর, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রকের সাথে ক্রমাগত সমন্বয় করছে।
সরকার জানিয়েছে, বিমান সংস্থাগুলো তাদের সময়সূচীতে ক্যালিব্রেটেড সমন্বয় করেছে এবং মধ্যপ্রাচ্যের
সংকটের মধ্যে ৪ মার্চ ৫৮টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এর মধ্যে ইন্ডিগো ৩০টি এবং এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ২৩টি।
আটকে পড়া যাত্রীদের চলাচল সহজতর করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে, প্রয়োজনে অতিরিক্ত সক্ষমতা মোতায়েন করা হচ্ছে এবং নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রী চলাচল নিশ্চিত করার জন্য বিদেশি বিমান কর্তৃপক্ষ এবং বিদেশে ভারতীয় মিশনের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে।
মঙ্গলবার ভারতীয় বিমান সংস্থাগুলো মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় এমিরেটস এবং ইতিহাদ উপসাগরীয় অঞ্চল থেকে ৯টি ফ্লাইট পরিচালনা করেছে বলে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান সংস্থাগুলোর সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে এবং বিমান ভাড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যাতে এই সময়ের মধ্যে টিকিটের দামে কোনও অযৌক্তিক বৃদ্ধি না হয়।
