সবচেয়ে উন্নত অস্ত্র এখনও হাতেই আছে: ইরান

সবচেয়ে উন্নত অস্ত্র এখনও হাতেই আছে: ইরান

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইরানের এবং তারা এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি- এমনটা দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার সক্ষমতা ইরানের আছে এমনটা উল্লেখ করে মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ‘এই চাপিয়ে দেয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যায়ার সক্ষমতা আমাদের আছে।’
যুদ্ধের শুরুতেই উন্নত ও সব অস্ত্র ব্যবহার করা হয় না এমন কৌশলের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।’


ইতরস্য ইতর

৩ মাস আগে

খবরের সুত্র কি?

মন্তব্য করুন