ইরান পারমাণবিক বোমা তৈরি করছে— এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি । এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও, অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেয়া অত্যন্ত উদ্বেগজনক।’
