মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারের ‘হৃদয় মিট হাউস’ নামের মাংসের দোকানটিতে পচা মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বন্ধ ঘোষণা করেছে। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকিতে এই প্রতিষ্ঠানের ঝুলানো খাসির মাংস ভিন্ন রঙ ধারণ করা এবং দুর্গন্ধযুক্ত ছিল। খাসিটি একদিন আগে জবাই করা হয়। তাদের মাংস পচা এই দায় তারা নিতে অস্বীকৃতি জানালে জেলা প্রাণিসম্পদ অফিসে ল্যাব টেস্ট করানোর জন্য পাঠানো হয়। যেখানে প্রমাণিত হয় মাংস পচা, যা খাওয়ার অনুপযোগী। পরে খাসির মাংস মাটিতে পুঁতে রাখা হয়। এমন গুরুতর অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা ও তালা দিয়ে সিলগালা করা হয়। বাজার মনিটরিংয়ের সার্বিক দায়িত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন।
মৌলভীবাজারে মাংসের দোকান সিলগালা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
