রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইলফোন জিডি’র ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। ফেব্রুয়ারি মাসে অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলফোনগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন কারণে মোবাইলফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টি মোবাইলফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইলফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন। ডিসি বলেন, গত সোমবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধার করা ৫০টি মোবাইলফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগেও বিগত প্রায় ১ বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭০০টির বেশি হারানো মোবাইলফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এক মাসে হারিয়ে যাওয়া ৫০ মোবাইলফোন উদ্ধার
স্টাফ রিপোর্টার
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
