যশোরের অভয়নগরে ৮ বছরের শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজী (৩৪) নামের একজনকে ১৬ দিন পর আটক করে পুলিশ। গত সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান। আটক নজরুল খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। বর্তমানে সে খুলনা জেলার জেলখানা ঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে। ধর্ষণের শিকার ওই শিশুর ফুফু জানান, গত সোমবার সকালে খুলনা থেকে উপজেলার চলিশিয়া গ্রামে আমার বাড়ি বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে ওই শিশুকন্যা। একপর্যায়ে সে প্রতিবেশী নজরুল কর্তৃক ধর্ষিত হয়েছে বলে জানায়। পরে তাকে ক্লিনিকে নিলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। ধর্ষণের শিকার শিশু জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল তার নানা নজরুল। নজরুল ধর্ষণের কথা স্বীকার করে বলেন, প্রতিবেশী সম্পর্কে ওই শিশু তাকে নানা বলে ডাকে। গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে নানা-নাতি একসঙ্গে ঘুমানোর সময় ধর্ষণের চেষ্টা করেছিলাম। ভুল করে ওই সময় কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দেন। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বলেন, এ ঘটনায় যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভয়নগরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
