সম্মান না পেলে বিদায়!

বিস্ফোরক মন্তব্য বিজয়ের

সম্মান না পেলে বিদায়!

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার এনামুল হক বিজয় সমপ্রতি বিপিএল এবং বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন অমীমাংসিত ইস্যু নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেন। যা দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওমরাহ পালন শেষে ফিরে অত্যন্ত আবেগপ্রবণ ও সরাসরি ভাষায় বিজয় নিজের অবস্থান পরিষ্কার করেন। তার মূল অভিযোগ-বিপিএলে তার অংশগ্রহণ বাধাগ্রস্ত করা এবং গত আসরের বকেয়া পাওনা পরিশোধ না করা। বিজয়ের দাবি, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা সত্ত্বেও তাকে বিপিএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে। বিসিবি’র তদন্ত রিপোর্টের দোহাই দিয়ে তাকে দীর্ঘ দুই বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে দূরে রাখা একজন পেশাদার ক্রিকেটারের জন্য চরম অবমাননাকর। বিজয় মনে করেন, অভিভাবক হয়েও বিসিবি তার প্রতি ‘বিমাতাসুলভ’ আচরণ করছে, যা তার ক্যারিয়ার ও সামাজিক জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আর্থিক ও মানসিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিপিএল খেলতে পারিনি যা আমার অধিকার ছিল। আগের বছরের পেমেন্ট ইস্যু নিয়ে বারবার যোগাযোগের পরও কোনো সমাধান পাচ্ছি না; সবাই আজ-কাল করে আমাকে এক অনিশ্চিত ও ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে, যা অসহনীয়।’ বিপিএলে তার অংশগ্রহণের বিষয়ে বিসিবি’র নীরবতাকে বিজয় ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তোলেন, কোনো অপরাধের তদন্ত শেষ হতে যেখানে কয়েক সপ্তাহ লাগে, সেখানে দুই বছর পার হয়ে গেলেও কেন চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না? বিজয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না; প্রমাণ দিতে পারলে তিনি চিরতরে ক্রিকেট ছেড়ে দেবেন। ওমরাহ পালনের সময়ও মানুষ তাকে এই বিতর্কিত ইস্যু নিয়ে প্রশ্ন করায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। এমনকি কোনো আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই তাকে বাতিলের খাতায় ফেলে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। বিপিএলের মতো টুর্নামেন্ট যেখানে একজন ক্রিকেটারের আয়ের বড় উৎস, সেখানে তাকে ব্রাত্য করে রাখায় তিনি গত দুই বছর ধরে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানান।
বিজয় এই পুরো প্রক্রিয়াকে একটি ‘সাজানো নাটক’ হিসেবে দেখছেন। তিনি জানান, বিপিএলে তাকে নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ঢাকা প্রিমিয়ার লীগের দলগুলোও তাকে কম মূল্যে নিতে চাচ্ছে। তার মতে, বিপিএলে অন্যতম সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরও তাকে সিলেকশন প্রসেসের বাইরে রাখা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি স্পষ্টভাবে বলেন, বিসিবি যদি তাকে উপযুক্ত সম্মান ও প্রাপ্য পাওনা ফিরিয়ে না দেয়, তবে তিনি আর মাঠে ফিরবেন না। ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকলেও আত্মসম্মান বিকিয়ে দিয়ে তিনি খেলতে রাজি নন। তিনি ক্রিকেট বোর্ডের পরিচালকদের কাছে অনুরোধ জানান যেন তারা ইগো বিসর্জন দিয়ে একটি স্বচ্ছ সমাধানে আসেন। তার ভাষায়, ‘সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেই প্রাপ্য সম্মানটুকু আমি এখন আবার ফেরত চাই।’
বোর্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বিজয় কেবল ‘দেখছি’ বা ‘হয়ে যাবে’ জাতীয় আশ্বাস পেয়েছেন। কোয়াব এই বিষয়ে কার্যকর ভূমিকা নিতে পারছে না বলেও তিনি ইঙ্গিত দেন। কোনো নিয়ম ভাঙলে শাস্তির বিধান থাকা উচিত, কিন্তু বছরের পর বছর চার্জশিট বা ক্লিয়ারেন্স না দিয়ে বসিয়ে রাখাকে তিনি ‘মানসিক নির্যাতন’ হিসেবে দেখছেন। তিনি বর্তমান ক্রীড়ামন্ত্রী ও বিসিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি আইনি লড়াইয়ে যেতে চান না; কারণ বিসিবিকে তিনি পরিবারের মতো মনে করেন। কিন্তু বারবার উপেক্ষিত হয়ে তিনি ক্লান্ত এবং সত্য দেশবাসীকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি আল্টিমেটাম দেন যে, বিসিবি যদি সম্মান ও পাওনা নিশ্চিত না করে তবে তিনি আর ক্রিকেটে ফিরবেন না।

no need

৩ মাস আগে

Anamul Haque Bijoy , Anamul haq bijoy er dui Vai Khub Kharaap, Ottachari.

no need

৩ মাস আগে

Anamu Haq Bijoy Khub Kharaap. Anamul Haq Bijoy "Ottachari Lokh".

মন্তব্য করুন