মার্কিন-ইসরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিক্ষোভ মিছিলটি তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সাইফুল হক বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ সামরিক হামলা-আগ্রাসন ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ খামেনিকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে এই হামলা ও আক্রমণকে আন্তর্জাতিক রাষ্ট্রীয় সন্ত্রাসী তৎপরতা হিসেবে দেখছি।
তিনি বলেন, আন্তর্জাতিক বিধি বিধান ও সকল রীতিনীতি লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের উপর এই সামরিক আগ্রাসন ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ। এটা মধ্যযুগীয় বর্বরতার সামিল।
সাইফুল হক বলেন, ঠুনকো ও হাস্যকর অজুহাতে যেভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে তা মার্কিন- ইসরায়েলের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ এবং জাতিরাষ্ট্রের স্বাধিনতা,সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গলি দেখানোর মত ঘটনা। একবিংশ শতাব্দীতে এধরণের অপতৎপরতা প্রায় অবিশ্বাস্য।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।
মার্কিন-ইসরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে: সাইফুল হক
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
