সৌদি আরামকোর সমর্থিত চীনের বৃহৎ রিফাইনারি প্রতিষ্ঠান ঝেজিয়াং পেট্রোকেমিক্যালন করপোরেশন প্রতিদিন ২ লাখ ব্যারেল ক্ষমতাসম্পন্ন একটি ক্রুড ইউনিট বন্ধ করছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের সরবরাহ সংকুচিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্চ মাসজুড়ে চলা এই একমাসের ওভারহলের ফলে মোট উৎপাদন প্রায় ২০ শতাংশ কমে যাবে বলে এক কোম্পানি প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। প্রতিদিন ৮ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করার জন্য নির্মিত এই রিফাইনারিটি চীনের বৃহত্তমগুলোর একটি। সূত্রগুলো জানায়, ফেব্রুয়ারিতে এটি সক্ষমতার চেয়েও বেশি হারে পরিচালিত হচ্ছিল। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীন তার মোট অপরিশোধিত তেলের প্রায় অর্ধেকই মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করে। সরবরাহ সংকট দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে এবং শিল্প সূত্রগুলোর মতে, এতে অন্য রিফাইনারিগুলোও উৎপাদন কমাতে বাধ্য হতে পারে।
উৎপাদন কমালো চীনা রিফাইনারি
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
