পলক সাহেব তো গান গায় শোনেন নাকি

আইনজীবীকে ট্রাইব্যুনাল

পলক সাহেব তো গান গায় শোনেন নাকি

ফন্ট সাইজ:

‘জুনায়েদ আহমেদ পলক (সাবেক আইসিটি প্রতিমন্ত্রী) সাহেব তো গান গায়, শোনেন নাকি। কী গান গায়।’ পলকের আইনজীবী লিটন আহমেদকে করা ট্রাইব্যুনালের এমন প্রশ্নের জবাবে পলকের আইনজীবী বলেন, ‘আমার সোনার বাংলা’। পরে ট্রাইব্যুনাল বলেন, ‘ভালো গান’। এ সময় পলকের আইনজীবীর করা প্রিভিলেজ কমিউনিকেশনের (বিশেষাধিকারপ্রাপ্ত যোগাযোগ) আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যর বিচারিক প্যানেলে এ আদেশ দেন।

এদিন, ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল ভূঁইয়ার সাক্ষ্যের জেরা সম্পন্ন হয়। পরে পলকের সঙ্গে প্রিভিলেজ কমিউনিকেশনের আবেদনের পক্ষে শুনানিতে দাঁড়ান আইনজীবী লিটন আহমেদ। এ সময়, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘জুনায়েদ আহমেদ পলক সাহেব তো গান গায়, শোনেন নাকি। কী গান গায়। পলকের আইনজীবী আইনজীবী লিটন আহমেদকে করা ট্রাইব্যুনালের এমন প্রশ্নের জবাবে পলকের আইনজীবী বলেন, ‘আমার সোনার বাংলা। পরে ট্রাইব্যুনাল বলেন, ‘ভালো গান’। পরে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে আজকের মধ্যে প্রিভিলেজ কমিউনিকেশনের আদেশ দেন।

উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন