ইসরাইলের ৩ সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ফন্ট সাইজ:

ইরান সমর্থিত যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ‘লেবাননের ডজনখানেক শহর ও জনপদে চালানো ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে’ ইসরাইলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেয়া তিনটি পৃথক বার্তায় হিজবুল্লাহ জানায়, তারা গোলান মালভূমিতে অবস্থিত নাফাহ ঘাঁটিতে ‘বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। পাশাপাশি উত্তর ইসরাইলের মিরোন বিমানঘাঁটি এবং রামাত ডেভিড এয়ারবেসে ড্রোন হামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। সূত্র বিবিসি

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন