ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, দেশটির দুকম বন্দরে একটি জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো প্রাণহানি হয়নি। একই বন্দরটি সপ্তাহান্তেও ড্রোন হামলার শিকার হয়েছিল। তখন একজন শ্রমিক আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়। পার্শ্ববর্তী কাতারে সোমবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ রাখা হয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। ইরানের হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। একইভাবে সৌদি আরব তাদের বৃহত্তম দেশীয় তেল শোধনাগারে উৎপাদন স্থগিত করেছে। ওমান বহু বছর ধরে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। সর্বশেষ আলোচনা গত মাসে ওমানেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনাকে একটি ভালো সূচনা হিসেবে বর্ণনা করেছিলেন।
ওমানের বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
