বৃটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার পর সাইপ্রাসে অ্যান্টি-মিসাইল ও অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করেছে ফ্রান্স। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম সাইপ্রাসের বার্তা সংস্থা সিএনএ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লিমাসোল শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আক্রোতিরি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। আরএএফ আক্রোতিরি নামে পরিচিত এই ঘাঁটিটি সাইপ্রাসে যুক্তরাজ্যের দুটি সার্বভৌম সামরিক এলাকার একটি। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পরও সাবেক উপনিবেশ সাইপ্রাসে এই দুটি ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে যুক্তরাজ্য।
ফ্রান্সের পক্ষ থেকে পাঠানো হতে যাওয়া প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য হবে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা এবং অঞ্চলে নিরাপত্তা জোরদার করা। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় সামরিক সতর্কতা বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
