স্থলবাহিনীকে লেবাননের ভিতরে কৌশলগত অবস্থান নিয়ে এগিয়ে যেতে বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, তাদেরকে দখল করারও অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে ইসরাইলের সীমান্তে বসবাসকারী সম্প্রদায়কে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ইসরাইল কাটজ বলেন, ‘ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালোভাবে অভিযান চালাচ্ছে। এই ‘সন্ত্রাসী সংগঠন’ ইতিমধ্যেই মূল্য দিতে শুরু করেছে এবং ইসরাইলের ওপর তাদের হামলার জন্য ভবিষ্যতেও মূল্য দিতে থাকবে।’ তিনি আরও বলেন, ইসরাইল দৃঢ়ভাবে ‘সীমান্ত সম্প্রদায়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে’ প্রতিশ্রুতিবদ্ধ। কাটজ বলেন, আমরা গ্যালিলিওর সম্প্রদায়কে নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটিই আমরা বাস্তবায়ন করব।
আরও পড়ুন:
ট্রাম্পকে দুয়োধ্বনি
