স্প্যানিশ লা লিগায় আগের ম্যাচের হারে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। সোমবার অল হোয়াইটদের সেই তেতো স্বাদ আরেকবার পাইয়ে দিলো গেটাফে। খাতা-কলমে মাঠের লড়াইয়ে যোজন-যোজন এগিয়ে থাকলেও, কাজের কাজটা করতে পারেনি রিয়াল। ১-০ ব্যবধানে ১৮ বছর পর বার্নাবেউয়ে জয় তুলে নিলো গেটাফে।
শেষবার ২০০৮-এর ফেব্রুয়ারিতে এই মাঠে জয় পায় দলটি। এদিনের হারে শিরোপার দৌড়েও বড় আঘাত নেমে এলো প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের ওপর। ২৬ ম্যাচে ১৯ জয়, ৩ ড্র ও ৪ চারে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকলো বার্সেলোনা।
আরও পড়ুন:
নাহিদ-রিশাদকে নিয়ে সতর্ক ইংলিস
