ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন কনজার্ভেটিভ বিশ্লেষক টাকার কার্লসন। তিনি যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন যে, ইসরাইলকে আহ্বান জানান ‘আপনারা কর্তৃত্বে নেই’। পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনাতে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
কার্লসন তার সর্বশেষ টাকার কার্লসন নেটওয়ার্ক পডকাস্টে বলেন, ‘দুঃখিত, এটি অ্যান্টিসেমিটিজম নয়। এটি এমন একটি রাষ্ট্রপ্রধান যার সিদ্ধান্তে মার্কিন নাগরিকরা নিহত হচ্ছেন এবং বিশ্ব ইতিহাস, ভাগ্য এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যত প্রভাবিত হচ্ছে।’ ফক্স নিউজের সাবেক এই হোস্ট আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ইসরাইল সরকারের কাছে বলতে হবে, ‘আপনারা কর্তৃত্বে নেই’। কোন প্রশাসন এত বেশি মূল্য পরিশোধ করেনি বর্তমান প্রশাসনের তুলনায়।’
কার্লসন ট্রাম্পের বন্ধু। তিনি ইরানে সেনা হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এবং নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী, ট্রাম্পকে হামলা থেকে বিরত রাখতে তিনি কয়েকবার হোয়াইট হাউসে সাক্ষাৎও করেছেন। যুক্তরাষ্ট্রের বেশ কিছু নেতা, যার মধ্যে হাউস স্পিকার মাইক জনসনও আছেন, তারা বলেছেন, ওয়াশিংটনের পদক্ষেপ ছিল আগে থেকে রক্ষামূলক। কারণ তারা জানতেন ইসরাইল হামলা চালাবে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য ভিন্ন ইঙ্গিত দেয়। নেতানিয়াহু সোমবার রাতে ফক্স নিউজকে বলেন, ডনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা। তিনি যা মনে করেন তা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক।

Zakiul Islam
৩ মাস আগেযারা ইহুদী দের পরামর্শ শুনবে তাদের ধ্বংস অনিবার্য ।