লেবাননে ইসরাইলের বোমাবর্ষণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। রাজধানী বৈরুতের রাস্তায় ঘুমাচ্ছে মানুষ। বৈরুতের আক্রমণগুলি মূলত শহরের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েতে কেন্দ্রীভূত। এই এলাকাগুলি ঐতিহ্যগতভাবে রাজধানীর শিয়া সম্প্রদায়ের বাসস্থান এবং এ এলাকাকে হিজবুল্লাহ’র সমর্থনের ভাণ্ডার হিসেবে দেখা হয়। এর ফলে ব্যাপক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নাগরিকরা নিরাপদ স্থানের দিকে পালাচ্ছেন। এলাকা থেকে বের হওয়ার পথ যানজটে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে মানুষ সোমবার দিবাগত রাতে ঘুমাচ্ছিল। মঙ্গলবার সকালে বৈরুতের স্কুলের শিশুরা ঘুম থেকে হয়তো জেগে উঠেছে। তারা রাতে ঘুমাতে পারলেও রাজধানীতে রাতটি ছিল খুবই শব্দময়। হয়তো তারা স্কুলে যাবে না। কারণ অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে, যাতে দক্ষিণাঞ্চলীয় উপশহর থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষকে আশ্রয় দেয়া যায়।
লেবাননে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, ঘুমাচ্ছে রাস্তায়
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৫০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
