জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ফন্ট সাইজ:

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও গাজী কামরুল ইসলাম প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও জামায়াতে ইসলামীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানিতে অংশ নেন।

জনতা

৩ মাস আগে

এই রিট আবেদন কারী ও তার সহযোগীদের চামড়া রাজপথে আনদোলনের মাধ্যমে তুলে নিবে জনতা।

No name

৩ মাস আগে

কোটা আন্দোলন এর মত সরকারি ছত্র চায়ায় সমাধান করা বিষয়টি আদালতের গাড়ে তুলে দেওয়া হলো?? রাস্তায় আবার জুলাই শুরু হবে? শিলং বিজয়ী? এস, আলম বিজয়ী?
( raw বিজয়ী...) হাজারো শহীদ রক্ত, মানবতা ডুকরে কাঁদতেছে?....

M.T Roxey

৩ মাস আগে

Right. 1st Priority Jatio Sangsad, and 2nd July Sanad. Jatio Sangsad Julyke Sikrity Dibe.

মন্তব্য করুন