হাসপাতালে ফজলুর রহমান বাবু

হাসপাতালে ফজলুর রহমান বাবু

ফন্ট সাইজ:

দেশের গুণী অভিনেতা ও সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎধীন রয়েছেন। বিষয়টি জানিয়েছেন নাট্য নির্মাতা কামরুজ্জামান সাগর। নির্মাতা জানান, গত ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হলে বাবুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। পোস্টে উল্লেখ করা হয়, গত ১৯ তারিখ তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সাগর বলেন, আল্লাহর রহমতে বাবু ভাই আগের চেয়ে ভালো আছেন। অভিনেতা দ্রুত সুস্থ হয়ে যেন আবারও অভিনয় ও সংগীতচর্চায় ফিরে আসতে পারেন এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ফজলুর রহমান বাবু দেশের সাংস্কৃতিক অনন্য একটি নাম। দীর্ঘ ক্যারিয়ারে বড় পর্দা এবং ছোট পর্দায় উভয় মাধ্যমেই অভিনয় ও গান দিয়ে তিনি জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। তার দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী ও ভক্তরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন