মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এতে এখন পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের এসব দেশে ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬ টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া আজ মঙ্গলবার কাতার ৪টি, এমিরেটস ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাই ৪টি, কুয়েত ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি ফ্লাইট বাতিল করে। এই নিয়ে এখন পর্যন্ত ঢাকা থেকে ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: এখন পর্যন্ত ঢাকা থেকে ১৪৭টি ফ্লাইট বাতিল
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ৫৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
