চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে রোববার সকালে সীতাকুণ্ডে ইকোপার্কের নির্জন এলাকা থেকে গলা কাটা অবস্থায় এই শিশু কন্যাকে উদ্ধার করা হয়। হীরা নামের এই শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছিলো পুলিশ।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটিকে রোববার রাতে গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। পরের দিন (সোমবার) তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তর করা হয়।সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে উরুর অংশে কাটা-ছেঁড়ার চিহ্ন ছিল।শরীরের অভ্যন্তরীণ অংশে আঘাতের মাত্রা ছিল অত্যন্ত বেশি।

পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে শিশুটি ইশারায় কিছু তথ্য দেয়ার চেষ্টা করেছিল এবং একটি নামও নির্দেশ করেছিল, তবে তা পুরোপুরি স্পষ্ট ছিল না।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, ‘শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার মা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

Lima

৩ মাস আগে

তাহলে বিএনপি কি আওয়ামী দের মত সেঞ্চুরি করবে?

Khairul Erfan

৩ মাস আগে

I like to add but my comment never post

মন্তব্য করুন