করাচিতে কনস্যুলেটে হামলার সময় মার্কিন সেনারা গুলি চালায়

রয়টার্সের খবর

করাচিতে কনস্যুলেটে হামলার সময় মার্কিন সেনারা গুলি চালায়

ফন্ট সাইজ:

সপ্তাহান্তে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সেনারা পাকিস্তানি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। দু’জন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই প্রতিবেদনই প্রথম নিশ্চিত করল যে বিক্ষোভকারীদের দিকে গুলি চালানোর ঘটনায় মেরিনরাও জড়িত ছিল।

কর্মকর্তারা রয়টার্সকে বলেন, মেরিনদের ছোড়া গুলি কাউকে আঘাত করেছে বা নিহত করেছে কিনা, তা স্পষ্ট নয়। তারা আরও জানান, কনস্যুলেট রক্ষায় নিয়োজিত অন্যরা- যেমন বেসরকারি নিরাপত্তারক্ষী ও স্থানীয় পুলিশ- গুলিবর্ষণ করেছিল কিনা, সেটিও তারা জানেন না। বিক্ষোভকারীরা কনস্যুলেট কমপ্লেক্সের বাইরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ফলে গুলিতে তখন কমপক্ষে ১০ জন নিহত হন । প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছিল। তবে তারা কোন বাহিনীর সদস্য ছিলেন তা তিনি নির্দিষ্ট করে জানাননি তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন