ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন । বেইজিং এই অভিযানকে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে পরিচালিত 'জঙ্গলের আইন' হিসেবে অভিহিত করেছে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে।
সোমবার (২ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। আলোচনায় বেইজিং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরেন।
ওয়াং ই বলেন, চীন দৃঢ়ভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার পক্ষে অবস্থান করছে। বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে থাকবে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ও তেল আবিবকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। ওয়াং ই সতর্ক করে বলেন, চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো মধ্যপ্রাচ্য একটি বৃহত্তর ও বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
যুদ্ধে ইরানকে সমর্থন দিলো চীন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ০৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Rahman Khondokar Rafiqur
৩ মাস আগেইরান দুনিয়ার জন্য একটি বিষ ফোড়া তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহোযোগিতা করেছিলো এদের এটাই প্রাপ্য ছিল।