রাজধানীতে নারীদের আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ

রাজধানীতে নারীদের আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ

ফন্ট সাইজ:

রাজধানীতে নারীদের আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছ থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন।

যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ওদিকে রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এব্যাপারে তাদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে গুলশানের বাসা থেকে সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শামসুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এব্যাপারে তাদের মতামত জানেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মতামত শুনেছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। এ সময়ে মন্ত্রীদের সঙ্গে ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও ছিলেন।

শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
অপরদিকে চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধিদল।

গত ২৬শে ফেব্রুয়ারি ‘ঠাণ্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেউ’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর সোমবার বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যায়।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদাত হোসেন। প্রতিনিধি দলটি শহীদ ইউসুফের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার সন্তানের শহীদের মর্যাদা রক্ষা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থার আশ্বাস দেন।

এ বি এম সিদ্দিকুর রহমান

৩ মাস আগে

একটা দুইটা নয়,নারীদের জন্য বিভিন্নরুটে পর্যাপ্ত সংখ্যক বাস প্রয়োজন। তবেই এই পরিকল্পনার সফল বাস্তবায়ন সম্ভব। নামকাওয়াস্তে কোনকিছুি করা ঠিক না এবং সমর্থনযোগ্য নয়।
একবার নয়,বিষয়টি নিয়ে বহুবার ভাববার আহ্বান জানাচ্ছি।

আব্দুল হালিম

৩ মাস আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্ব প্রথম একটি ফ্লপ নির্দেশ।

Faiz Ahmed

৩ মাস আগে

আওমীলীগ সরকার এটা করেছিল কাজ হয়নি। এটা একটা ব্যর্থ প্রজেক্ট। নারীর জন্য আলাদা বাস নয়, দোকার হলো ভাল মানের সার্ভিস দেওয়া, কম খরচে শীততাপ নিয়ন্ত্রিত বাস বেশি করে নামানো।

মন্তব্য করুন