শরণখোলায় জামায়াত নেতাকর্মীর হামলায় যুবদলকর্মী নিহত

শরণখোলায় জামায়াত নেতাকর্মীর হামলায় যুবদলকর্মী নিহত

ফন্ট সাইজ:

বাগেরহাটের শরণখোলায় জামায়াত নেতাকর্মীর হামলায় যুবদল- কর্মী আরিফুল ইসলাম মাসুম নামে একজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের পিলের রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের জামায়াত নেতা মো. খলিল বয়াতি, তানজের আলী ও শাহজালাল। এদিকে এ ঘটনায় নিহতের মেজো ভাই শহিদুল হাওলাদার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে শরণখোলা থানায় হত্যা মামলা করেছেন। আটককৃতরা হলেন-উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের জামায়াত নেতা মো. খলিল বয়াতি, তাঞ্জের আলী, শাহীন ও শাহজাহান বয়াতি। জানা যায়- উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের পিলের রাস্তা এলাকায় নির্বাচনের পরবর্তী একটি মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ তুলে যুবদল কর্মী আরিফুল ইসলাম মাসুমকে জামায়াতের কতিপয় নেতাকর্মী হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে‌ গুরুতর জখম করে। পরে শরণখোলা উপজেলা স্বায়ত্ত কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন ১৩ই ফেব্রুয়ারি ওই এলাকার কতিপয় জামায়াতের নেতাকর্মী স্থানীয় বিএনপি’র ১০/১২জন নেতাকর্মীকে নির্বাচন সংক্রান্ত ঘটনার জের ধরে পিটিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করে যুবদলকর্মী আরিফুল ইসলাম মাসুমের ভাতিজা সাগর হাওলাদার। পরে সাগর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে তা শেয়ার করে আরিফুল ইসলাম মাসুম। এ ঘটনাকে পুঁজি করে ১লা মার্চ রাতে মাসুম তার শ্বশুর ডালিম খানের বাড়ি বেড়াতে এলে সেখান থেকে ফেরার পথে স্থানীয় জামায়াত নেতা বারেক শরীফ, আফজাল, রাসেল ও মিজানে নেতৃত্বে ২০/২৫ জনের জামাত ও শিবিরের সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল আরিফুল ইসলাম মাসুমের উপর লোহার রোড, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

এছাড়া ৮/৯ জন সঙ্ঘবদ্ধ হয়ে তার বুকের উপরে লাথি মারে এতে তিনি বুকে ব্যাপক আঘাতপ্রাপ্ত হয়। এ সময় স্থানীয়রা ছুটে এলে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অক্সিজেন দিয়ে তাকে কিছুটা সুস্থ করার চেষ্টা করে। গুরুতর আহত আরিফুল ইসলাম জানায়-তিনি বুকে ব্যথা অনুভব করছেন এর ১০ মিনিট পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাসুম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার ১০ মিনিটের মধ্যে আরিফুল মারা যায়। ধারণা করা হচ্ছে তিনি শরীরের মধ্যে কোথাও গুরুতর আঘাত লাগার কারণে মৃত্যুবরণ করেছে তবে ময়নাতদন্তে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে শরণখোলা থানার ওসি মো. শামীনুল হক বলেন-আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হয়। এ ব্যাপারে শরণখোলা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, নির্বাচন পরবর্তী সময় থেকে জামাতপন্থীরা সন্ত্রাসী স্টাইলে বিএনপি’র কর্মীদের উপর হামলা চালিয়ে আসছে ওই সকল ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে আটক করেনি। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, এ ঘটনায় জামায়াতের যাদেরকে জড়ানো হয়েছে তারা আদৌ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নয়। সংঘবদ্ধ একটি গ্রুপ রাজনৈতিকভাবে জামায়াতকে প্রতিপন্ন করতে চেষ্টা করছে।

MD.SOLAIMAN

৩ মাস আগে

জামায়াতের যে তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে তারা কে কোন পদে আছে তা জানানোর অনুরোধ জানাচ্ছি,
দয়াকরে সঠিক তথ্য না জেনে ভুল-ভাল নিউজ করবেন না।

মন্তব্য করুন