ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং দ্রুত বিকাশ লাভ করছে এবং এটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে অনন্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার এই শিল্পের টেকসই বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।
রোববার রাজধানীর হোটেল ৭১-এ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (সিএসবিআইবি) আয়োজিত ‘দারিদ্র্যদূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকভিত্তিক যাকাত সংগ্রহ ও বণ্টন’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফিকাহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এম জুবাইদুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির, বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক শরীয়াহ অ্যাডভাইজরি বোর্ডের মেম্বার মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ ও জনতা ব্যাংকের পরিচালক আব্দুল আউয়াল সরকার। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদভী এতে স্বাগত বক্তব্য দেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ওমর ফারুক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন