প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ছয় মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনাগুলো আমরা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবো। প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কোন কোন লক্ষ্য, কতোখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে। এসব তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আমরা কীভাবে কী গোছাচ্ছি, আগামী বৃহস্পতিবার আমাদের কেবিনেট মিটিং আছে। সেখানে আমরা কী কী প্রেজেন্ট করবো। প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন মোটামুটি সব মন্ত্রণালয়কে যে আমরা আগামী ছয় মাসের ভেতরে কী কী করবো, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মিনিস্ট্রির জবাবদিহি দেই প্রধানমন্ত্রীর কাছে।
তিনি বলেন, সামনে এসএসসি পরীক্ষা আছে। আরও কী কী আছে, যেগুলো নিয়ে আমাদের এখন ইমিডিয়েট অনেক কনসার্ন আছে, সেগুলো আমরা কিছু কিছু প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি এবং প্রধানমন্ত্রী আমাদের এগেইন ওভারঅল যে শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তার ভিশনটা আছে, সেটার আলোকে আমাদের আরও ইন্সট্রাকশন দিয়েছেন এবং এগুলো আগামী কেবিনেট মিটিংয়ে আমরা প্লেস করবো।
শিক্ষার ৬ মাসের দৃশ্যমান উন্নতির পরিকল্পনা যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
স্টাফ রিপোর্টার
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
