আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে নরসিংদী নেতৃত্ব দেবে: মঈন খান

ফন্ট সাইজ:

নরসিংদী আসনের এমপি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে নরসিংদী নেতৃত্ব দেবে। তিনি বলেন, ১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছিলাম, তাতে নরসিংদীর পাঁচটি আসনই আমরা পেয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে আমরা পুনরায় নরসিংদীর পাঁচটি আসনই জয়লাভ করেছি। গতকাল পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভার যৌথ উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আব্দুল মঈন খান আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ১০ সদস্যের কেবিনেট গঠন করেছিলেন, তার মধ্যে নরসিংদীর আবদুল মোমেন খান ছিলেন। তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমরা চাই নরসিংদীকে একটি মডেল জেলা হিসেবে সারা দেশে প্রতিষ্ঠিত করতে। এর আগে নরসিংদীর পলাশে হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে যৌথভাবে শুভ উদ্বোধন করেন ড. আব্দুল মঈন খান ও তার সহধর্মিণী এড. রোকনা খন্দকার। পলাশ উপজেলা বিএনপি’র সভাপতি আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর বিএনপি’র সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বক্তব্যে বলেন, মঈন খান আমাদের নরসিংদীর গর্ব। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আপনার বাবা আবদুল মোমেন খানের জন্য কিছু করতে চাই। আপনার নেতৃত্বে নরসিংদীতে নতুন নরসিংদী জেলা গঠন করবো। এ সময় নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি ও এমপি খায়রুল কবির খোকন বলেন, আমরা জনগণের কল্যাণে নরসিংদীকে নতুন করে সাজাতে চাই। নরসিংদীকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা পাঁচজন মিলে নরসিংদীতে ব্যাপক উন্নয়ন করতে চাই। নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহী এমপি প্রস্তাব করেন, গুণিজনের কদর করতে হবে, গুণিজনের কদর না করলে কদর পাওয়া যায় না। জেলা উন্নয়ন সভায় নরসিংদীর ‘মুসলেমউদ্দীন ভুঁইয়া স্টেডিয়াম’র নাম পরিবর্তন করে আবদুল মোমেন খানের নামে নামকরণ করার প্রস্তাব পাস করা হবে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের শহীদ জিয়া সম্মান দেখিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মঈন খানকে সম্মান দিয়ে সম্মানিত করবে বিশ্বাস করি। মঈন খানের সহধর্মিণী এড. রোকনা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশ থেকে সকল ধরনের দুর্নীতি অনিয়ম, নারী ধর্ষণ, সন্ত্রাস চাঁদাবাজ, মাদকমুক্ত করতে হবে। কোনো অন্যায় অপরাধ করতে পারবে না, যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে, কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ প্রমুখ। এ ছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবদুর রহমান খোকন, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা তাঁতীদলের সভাপতি মো. হুমায়ুন কবির কামাল, রায়পুরা পৌর বিএনপি’র সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সেক্রেটারি সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভুঁইয়া মোহন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভুঁইয়া আলতাফ, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন