জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে গতকাল বিকালে জেলা শহরের অভিজাত রেস্টুরেন্টে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ, বকশী ইকবাল আহমদ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। মহাগ্রন্থ আল-কোরআন থেকে অর্থসহ তিলাওয়াত করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী। দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
