রূপগঞ্জে শিল্প কারখানায় স্থানীয়দের চাকরির দাবি

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও ব্যবসার সুযোগ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন। গত রোববার বিকালে ভুলতা এলাকায় আয়োজিত সম্মেলনে নেতৃবৃন্দ বলেন- শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও স্থানীয় গ্র্যাজুয়েটরা বেকার থাকছেন, অথচ বাইরের লোক নিয়োগ পাচ্ছেন। তারা স্থানীয়দের নিয়োগ, সাব-কন্ট্রাক্টে সুযোগ এবং বেকারদের তালিকা প্রণয়নের দাবি জানান। দাবি না মানলে শান্তিপূর্ণ কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী বলেন- আমরা শিল্পায়নের বিরুদ্ধে নই। কিন্তু আমাদের এলাকার কারখানায় যদি স্থানীয় শিক্ষিত ছেলেমেয়েরা কাজ না পায়, তাহলে সেই উন্নয়ন অর্থবহ হয় না। স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কো-অর্ডিনেটর কাজী অমিত হাসান, আবু কাওছার মিঠু, হৃদয় হাসান ব্যারিস্টার মিলন প্রান্ত ও আবুবকর সিদ্দিক, কো অর্ডিনেটর, কায়েতপাড়া ইউনিয়ন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, গুলজার হোসেনসহ আরও অনেকে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন