বাড়ির আঙিনায় গাঁজার গাছ, যুবদল নেতা গ্রেপ্তার

বাড়ির আঙিনায় গাঁজার গাছ, যুবদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের কাজিপুরে বসতবাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাহবুবুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুবুর ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ও উপজেলা যুবদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। বর্তমানে তিনি স্থানীয় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সিনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাইদ এ তথ্য নিশ্চিত করে জানান, বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করা হয় এমন এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১২ ফুট উচ্চতার ৫ কেজি ওজনের গাঁজার গাছটি মাহবুবুর রহমান পরিচর্যার মাধ্যমে বড় করেছেন। তিনি এই অপরাধ স্বীকার করায় নিয়মিত মামলায় গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন