পরকীয়ার জেরে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যার পর থেকে অনেকেই নিজেদের জীবনের ঘটে যাওয়া ঘটনা সামনে আনছেন। এবার চলতি প্রজন্মের অভিনেত্রী আয়শা নাফিসা প্রকাশ করলেন জাহের আলভীর দ্বারা নিজের অপমান হওয়ার কথা। পাশাপাশি তুলে ধরলেন বর্তমান অভিনয় জগতের বাস্তব চিত্র। আয়শা গতকাল ফেসবুকে এক পোস্টে বলেন, আজ থেকে এক বছর আগে ঠিক এই রমজান মাসে মিস্টার জাহের আলভী, আপনি আমাকে পুরো ইউনিটের সামনে অপমান করে বলেছিলেন, নাচতে এসে ঘোমটা দিলে হয় না। এত হুজুর হলে মাদ্রাসায় গিয়ে ইমামতি করো গিয়ে; মিডিয়াতে কাজ করতে আসছো কেন? সেদিন আপনার বেয়াদবির জন্য কেউ কিছু বলেনি। কারণ দিন শেষে আপনার ডেট লাগবে তো তাদের তাই। সেদিন প্রচণ্ড রাগে অভিমানে কান্না করে সেট থেকে চলে এসেছিলাম। তিনি বলেন, এরপর তার সঙ্গে ডেট মেলানো আমার সব কাজ ক্যানসেল হতে থাকে। এ অভিনেত্রী বলেন, এমনটা শুধু যে আলভী করেছে- তা না। অনেক হিরোই সেইম কাজ করেছে। তাদের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব না থাকলে ডেট দেবে না। উল্টো আরও আমার ডেট খেয়ে তাদের পছন্দের নায়িকাদের ইন করানো হয়। ডিরেক্টররাও কিছু বলতে পারে না। ওই যে ডেট লাগবে। সিন্ডিকেট। তিনি বলেন, কিন্তু তাতে কি হয়েছে? আমার কাজ কমে গেছে ঠিক কিন্তু আমার সম্মান এক বিন্দুও কমেনি। কিন্তু মিস্টার স্বঘোষিত রাজা সাহেব; আপনার অবস্থা দেখেন আজ। নিজেকে রাজা ভাবলে এটাও মাথায় রাখতে হয়। তবে এখানে কেউ একজন একটা অন্যায় করলে তার জন্য আমাদের সবাইকে সাফার করতে হয়। তাই দয়া করে কাজের জায়গায় সৎ থাকুন।
আলভী ও ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন আয়শা
স্টাফ রিপোর্টার
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
