ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরষ্কার

ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরষ্কার

ফন্ট সাইজ:

নরসিংদীর ৫ অদম্য নারী পেলেন ঢাকা বিভাগীয় সম্মাননা-২০২৫ পুরষ্কার। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আমীরগঞ্জ ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত সংরক্ষিত সদস্য খালেদা পারভীন অদম্য নারী পুরস্কার ভূষিত হয়েছেন। সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গাজী গোলাম তৌসিফ।
বিশেষ অতিথি ছিলেন- ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্রিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সালমা আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজিনা আরজু লাভলী। ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৩টি জেলার ৫৭ জন অদম্য নারী এ পুরষ্কারে ভূষিত হয়েছে। নরসিংদী জেলার ৫ জন মনোনীত হয়েছেন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন খালেদা পারভীন (আমীরগঞ্জ-রায়পুরা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী অবদান সুমাইয়া আক্তার (লেবুতলা-মনোহরদী), শিক্ষা ও চাকরি সাফল্য অর্জনকারী তানজিনা আক্তার নীলা (রাধানগর-রায়পুরা), নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী নারী শংকরী রানী সূত্র ধর (পৌরসভা) ও সফল জননী নারী জোস্না বেগম (বাঁশগাড়ি-রায়পুরা)।
উল্লেখ্য, খালেদা পারভীন আমীরগঞ্জ ইউনিয়নের পরপর তিনবার ও রায়পুরা উপজেলা পরিষদের পরপর দু’বার সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলমের সহধর্মিণী ও রায়পুরা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এস এম শরীফ মিয়ার মা। তিনি ব্র্যাকের স্বাস্থ্য সেবিকা হিসেবে মানুষের সেবাসহ বিনামূল্যে কয়েকশত মহিলাকে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন