জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ করা হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। ৬ হুইপ পদে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ই মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন।
জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ৬ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
