২৫ শতাংশ আসন বিহীন টিকিট দেবে রেল, টিকেট ছাড়া প্রবেশ করা যাবেনা প্লাটফর্মে

ঈদ যাত্রা

২৫ শতাংশ আসন বিহীন টিকিট দেবে রেল, টিকেট ছাড়া প্রবেশ করা যাবেনা প্লাটফর্মে

ফন্ট সাইজ:

ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে ট্রেনে প্রতিবারের মতো ২৫ শতাংশ আসনবিহীন টিকিট অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। তাছাড়া, টিকিটবিহীন কোনো যাত্রী যাতে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। সোমবার রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেল ভবনে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবির উপস্থিতিতে ঈদযাত্রায় আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্তক্রমে রেলপথ মন্ত্রণালয় জানায়, ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকেট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে আসনবিহীন টিকেটধারী কোন যাত্রী এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ পাবে না। এছাড়া টিকেটবিহীন যাত্রী সনাক্তকরণ, টিকেট কালোবাজারী প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকেটবিহীন কোন যাত্রী, বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্লাটফর্মে যেন প্রবেশ করতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। কোন ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষামান যাত্রীদের প্লাটফর্মে নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্যও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোঃ রাজিব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন