আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে  নেতৃত্ব দেবে নরসিংদী:  মঈন খান

আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দেবে নরসিংদী: মঈন খান

ফন্ট সাইজ:

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে নরসিংদী নেতৃত্ব দেবে। তিনি বলেন, ১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছিলাম, তাতে নরসিংদীর পাঁচটি আসনই আমরা পেয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে আমরা পুনরায় নরসিংদীর ৫টি আসন জয়লাভ করেছি। নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভার যৌথ উদ্যোগে, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ১০ সদস্যের ক্যাবিনেট গঠন করেছিলেন, তার মধ্যে নরসিংদীর আবদুল মোমেন খান ছিলেন। তিনি এমপি ছিলেন। মন্ত্রী ছিলেন এবং সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমরা চাই নরসিংদীকে একটি মডেল জেলা হিসেবে সারা দেশে প্রতিষ্ঠিত করতে।
গতকাল বিকেলে নরসিংদীর পলাশে হাইস্কুল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচি যৌথভাবে উদ্ধোধন করেন ড.আব্দুল মঈন খান ও তার সহধর্মিণী এড. রোকসানা খন্দকার।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ড. আব্দুল মঈন খান আমাদের নরসিংদীর গর্ব। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আপনার বাবা আবদুল মোমেন খান এর জন্য কিছু করতে চাই।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও খায়রুল কবির খোকন বলেন, আমরা জনগণের কল্যাণে নরসিংদীকে নতুন করে সাজাতে চাই। নরসিংদীকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ৫ জন মিলে নরসিংদীতে ব্যাপক উন্নয়ন করতে চাই।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী বলেন, মুসলেমউদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আবদুল মোমেন খানের নামে নামকরণ করার প্রস্তাব পাশ করা হবে। ড. আব্দুল মঈন খান-এর নেতৃতে সুন্দর একটি আধুনিক বাসযোগ্য নরসিংদী গড়তে চাই।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, সাবেক খাদ্য মন্ত্রী আবদুল মোমেন খান এর শহীদ জিয়া সম্মান দেখিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বহু গুণের অধিকারী প্রিয় বিক্তত্ব ড.আব্দুল মঈন খানকে সম্মান দিয়ে সম্মানিত করবে শতভাগ বিশ্বাস করি। ড.আব্দুল মঈন খান এর নেতৃত্বে নরসিংদী বাংলাদেশের মধ্যে অন্য রকম জেলা হিসেবে জেগে উঠবে, আমরা তা প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মধ্যে নরসিংদীতে উন্নয়ন করতে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

ড. মঈন খানের সহধর্মীনি এড. রোকসানা খন্দকার বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশ থেকে সকল দুর্নীতি, অনিয়ম, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত করতে হবে। কেউ অন্যায়-অপরাধ করতে পারবে না। করলে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। কোন ছাড় দেয়া যাবে না। মানুষকে শান্তিতে রাখতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ প্রমুখ।


এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ,জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবদুর রহমান খোকন, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার,নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা তাঁতীদলের সভাপতি মো: হুমায়ুন কবির কামাল, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন