মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ফোন করে নেতানিয়াহুকে এই অঞ্চলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে মোদি "দ্রুত শত্রুতা বন্ধের প্রয়োজনীয়তা" পুনর্ব্যক্ত করেছেন।
সমাজমাধ্যম এক্স পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি আরেকটি পোস্টে বলেছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রাণহানির প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেতানিয়াহুকে মোদির ফোন
বলেছেন বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ১১ঃ১৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
