পেন্টাগন প্রধানের সংবাদ সম্মেলন আজ

পেন্টাগন প্রধানের সংবাদ সম্মেলন আজ

ফন্ট সাইজ:

আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলন করবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করে। এরপর এটি হবে প্রথমবার প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তার সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, হেগসেথ যৌথ বাহিনীর প্রধানদের চেয়ারম্যান জন কেইনের সঙ্গে উপস্থিত থাকবেন। পেন্টাগন জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলা নিয়ে কথা বলবেন। ওই অপারেশনের নাম দেয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং দুটি ভিডিও বক্তব্য প্রকাশ করেছেন। তবে এ পর্যন্ত তিনি কোনো সংবাদ সম্মেলন করেননি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন