পাকিস্তান, ইরান, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানে হামলাবিরোধী প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে কয়েক শত মানুষ বিক্ষোভ করে ওই ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা গুলি করে। তাতে কমপক্ষে ৯ পাকিস্তানি নিহত হয়েছেন। ওদিকে ইরাকের রাজধানী বাগদাতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করেন বিপুল পরিমাণ ইরাকি। তাদেরকে ছত্রভঙ্গ করতে ইরাকের নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বার্তা সংস্থা এপির এক ছবিতে দেখা যায় কাঁদানে গ্যাসের ভিতর দিয়ে দৌড়াচ্ছে এক ব্যক্তি। তার হাতে ইরানের পতাকা। গ্রিন জোনের দিকে যাওয়ার সময় একটি ব্রিজ আছে। ওই বিক্ষোভকারী সেই ব্রিজ অতিক্রমের চেষ্টা করছিলেন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের একটি ছবিতে দেখা যায় খতিব হিজবুল্লাহর একটি পতাকা হাতে একজন বিক্ষোভকারী গ্রিন জোনে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হচ্ছেন। উল্লেখ্য, খতিব হিজবুল্রাহ হলো ইরাকের শিয়া সম্প্রদায়ের একটি সশস্ত্র গ্রুপ।
দেশে দেশে ইরানে হামলাবিরোধী বিক্ষোভ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ৯ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
আরও পড়ুন:
ট্রাম্পের ধমকে চুপসে গেলেন নেতানিয়াহু
