লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলা

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলা

ফন্ট সাইজ:

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরাইল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে এ হামলা শুরু করে করে দেশটি। সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ  বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ইসরাইল হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।   এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন