রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

ফন্ট সাইজ:

পবিত্র রমজান মাসের পরই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বলেন, এর আগে আমাদের উপনির্বাচন ও নির্বাচন রয়েছে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বাৎসরিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে সারা বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। (নির্বাচনী) আইন কী হবে সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের ওপর না। আইন করবে সংসদ, সংসদ যেকোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবে, সেই আইন অনুযায়ী সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করতে নির্বাচন কমিশন দায়বদ্ধ।

কমিশনের চলমান উপ-নির্বাচন নিয়ে ইসি’র তৎপরতার কথা জানিয়ে ইসি মাছউদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না- সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন