গুপ্ত ও নেতিবাচক রাজনৈতিক চর্চা পরিহারের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি নিজ বাসভবন ও কার্যালয়ে অব¯’ান করেই বিশ্বের অন্যতম পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কখনো গুপ্ত রাজনীতি করেননি। তাহলে বাংলাদেশে কেন আড়ালে রাজনীতি করতে হবে?
রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাকিব বলেন, গুপ্ত রাজনীতি চলতে থাকলে দেশের রাজনীতি ও সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জনগণের ভোগান্তি বাড়বে এবং রাষ্ট্রেরও ক্ষতি হবে। বিএনপি জনগণের দল এবং ছাত্রদল জনগণের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়েই তারা সারা দেশে ওয়ার্ড ও থানা পর্যায়ে রাজনীতি করে থাকেন।
তিনি আরও বলেন, কখনো ‘এ’ টিম কখনো ‘বি’ টিম ব্যবহার করে রাজনীতি করে ইতিবাচক ফল আসে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বিদ্রƒপ বা হাস্যকর বানিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে, ভালো কাজ ও ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান তিনি।
এদিকে, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে সকাল ১১টা ২০ মিনিটে। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপ¯ি’ত ছিলেন।
অনুষ্ঠানে রাকিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সময় এ ধরনের প্রতিযোগিতার প্রচলন ছিল। সেই ধারাবাহিকতায় ছাত্রদল দেশের বিভিন্ন ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন।
গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান ছাত্রদল সভাপতির
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
